September 10, 2026, 4:59 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ ইদ্রিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যিনি সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী এবং বর্তমান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা চন্দ্র শেখর মল্লিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডহক কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা হাফেজ মোঃ বেলাল উদ্দীন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ, জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সিনিয়র শিক্ষক তপন ধর। সঞ্চালনায় দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক সাইফুল আযম চৌধুরী ও কানিজ ফাতেমা।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন