August 30, 2026, 2:43 pm
সংবাদ শিরোনাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের গল্প : কথার ফেনা বনাম কাজের গভীরতা-এনজিও জীবনের এক খাঁটি সত্য…….তরিকুল ইসলাম ভূরুঙ্গামারীতে এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস বিশ্বনাথের অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজির আহমেদের প্রার্থিতা ঘোষনা  পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগ, কুড়িগ্রাম মজিদা কলেজের ভাইস প্রিন্সিপাল নয়ন জেল হাজতে যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ

আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও জিয়া পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সাবেক সেক্রেটারি মোঃ সাদিউজ্জামান রুবেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাদিউজ্জামান রুবেল বলেন, ‘বিএনপি জনগণের দল। দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিলেন। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মোঃ সাদিউজ্জামান রুবেল বর্তমানে ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিয়া পরিষদ, গোদাগাড়ী উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন, গোদাগাড়ী উপজেলা, পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন