September 11, 2026, 11:12 am
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান নির্বাচিত

আলহাজ্ব সরকার টুটুল সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে তারাশ উপজেলার কৃতি সন্তান মোঃ আশিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ায় আশিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মী, সহপাঠী ও এলাকাবাসী। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন, তাঁর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদল আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করবে।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আশিকুর রহমান বলেন, “ছাত্রদল আমার প্রেরণা ও শক্তি। সংগঠনের প্রতি আমার সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করে যাবো। সকলের সহযোগিতা পেলে কলেজ শাখা ছাত্রদলকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবো।”

এদিকে, নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেছেন, তরুণ প্রজন্মের যোগ্য প্রতিনিধিদের দায়িত্ব প্রদান ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

স্থানীয় রাজনৈতিক নেতারাও আশিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, তারাশ উপজেলার এই মেধাবী শিক্ষার্থী ও তরুণ নেতা ভবিষ্যতে রাজনীতিতে ইতিবাচক অবদান রাখবেন বলে তারা বিশ্বাস করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের এই নবগঠিত কমিটি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন