August 19, 2026, 4:37 pm
সংবাদ শিরোনাম
আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি

আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটি অনুমোদন: সভাপতি মোফাজ্জল হোসেন

মোঃ মোফাজ্জল হোসেন 

নিজস্ব প্রতিবেদক, রংপুর
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর সদর উপজেলার “আমাশু প্রগতি হাই স্কুল এন্ড কলেজ”-এর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বোর্ড কর্তৃপক্ষের নির্দেশক্রমে ১৮ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মো: তোফাজ্জল হোসেন, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো: শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হিসেবে মো: ইসমাইল হোসেন এবং সদস্য-সচিব হিসেবে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, অনুমোদিত এই এডহক কমিটি মেয়াদ শুরুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য কার্যকর থাকবে এবং উক্ত সময়ের মধ্যে বিধি অনুযায়ী অবশ্যই পূর্ণাঙ্গ নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। সরকারের বিদ্যমান নীতিমালার আলোকে এই এডহক কমিটি কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রদান কিংবা বরখাস্ত করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন