বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস

আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাজ্যে জমে উঠেছিল বাংলাদেশি ক্রিকেটের উৎসব।
আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল।
সেভেন কিংস পার্কে অনুষ্ঠিত ফাইনালে নোয়াখালী রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মৌলভীবাজার। এর মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট কাপে নিজেদের ইতিহাস গড়ল দলটি।
ফাইনালের আগে সেমিফাইনালে হবিগঞ্জকে ১০ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মৌলভীবাজার। অন্যদিকে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে আসে নোয়াখালী রয়্যালস।
১০০ বলের এই জমজমাট আসরে বাংলাদেশের জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত তারকাদের অংশগ্রহণও ছিল অন্যতম আকর্ষণ। মাঠ মাতিয়েছেন আকবর আলী, তৌফিক খান তুষার, শহিদুল ইসলাম, এনামুল হক জুনিয়রসহ আরও কয়েকজন পরিচিত ক্রিকেটার।
ব্যক্তিগত পারফরম্যান্সে সর্বোচ্চ রান সংগ্রাহক তৌফিক খান তুষার, সর্বোচ্চ উইকেট শিকারি শহিদুল ইসলাম। আর টুর্নামেন্টের MVP নির্বাচিত হয়েছেন কাজী শান্ত।
আট জেলা, তারকায় ঝলমলে ক্রিকেট আর দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর—
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শেষ হাসি মৌলভীবাজারের।
টুর্নামেন্টের সবচেয়ে সুন্দর দিকটি ছিল নোয়াখালীর আতিথীয়তা। অংশগ্রহণকারী প্রত্যেক দলকে দিয়েছিলেন গিফট বক্স। এটি শুধুমাত্র একটি টুর্নামেন্টই ছিল না, এটি ছিল ক্রিকেটারদের মিলন মেলা।