July 27, 2026, 11:53 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট

রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর স্কুল প্রাঙ্গণে প্রাক্তন ব্যাচ ‘বন্ধন-১১’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ‘বন্ধন’ পরিবারের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের দাতা সদস্যগণ, শিক্ষকবৃন্দ, প্রাক্তন ব্যাচের সিনিয়র ও জুনিয়র প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের একসঙ্গে পেয়ে আয়োজনে মিলনমেলার আবহ সৃষ্টি হয়।
বন্ধন-১১ ব্যাচের প্রতিনিধি আমির খসরুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মোঃ তৈয়বুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফার্মাসিস্ট মোঃ শাহেদুল হক চৌধুরী (জনি)। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ ইকরাম উদ্দীন ও মুজিবুর রহমান পারভেজ। সমাপনী বক্তব্য প্রদান করেন জিয়াউল হক (নয়ন)।
আলোচনা পর্বে প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রতিনিধি সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তারা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, শিক্ষাজীবনের স্মৃতিচারণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বন্ধন পরিবারের সদস্য মুজিবুর হকের মায়ের সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়।
সার্বিক পরিচালনায় ছিলেন সালাহউদ্দীন কাদের চৌং (রিকু), আমির হোসেন, হেফাজুল করিম, মোহাম্মদ নাছির, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ শাকিল উদ্দিন, মোহাম্মদ সিবগাতুল্লাহ এবং মোহাম্মদ সাদ্দাম।
আয়োজক ‘বন্ধন-১১’ ব্যাচের পক্ষ থেকে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ, যা প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন