August 12, 2026, 3:07 pm
সংবাদ শিরোনাম
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত গোদাগাড়ীতে সাবেদুল হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ  চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময়

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাত

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাত:

সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন বৃহত্তম মিডিয়া কর্মীদের

সংগঠন বিশ্বনাথ  বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

আজ সিলেট -২ এর সংসদ সদস্য ও জননেতা এম.ইলিয়াস আলীর পত্নী তাহসিনা রুশদীর লুনার সাথে

সিলেটস্থ তাঁর বাসভবনে সৌজন্যে সাক্ষাত করেন।

এ সময় বিশ্বনাথ উসমানী নগরের বিভিন্ন উন্নয়ন ও আইন শৃংখলা বিষয়ে বিশেষ আলোচনা হয়।

(ছবি : ইয়াছিন মির্জা, ক্যামেরা পার্সন)

বিস্তারিত :

 

এমপি লুনার সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : ​সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব’-এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় এমপি লুনার সিলেট উপশহরস্থ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​সাক্ষাৎকালে এমপি লুনা সাংবাদিকদের সাথে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন। আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদের মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছি।

সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি এলাকাকে মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

রাস্তাঘাটসহ চলমান উন্নয়ন কাজ নিয়ে এমপি লুনা বলেন, কাজ এখন চলমান। কাজ শেষ হওয়ার আগেই মন্তব্য না করে, কাজ শেষ হওয়ার পর কোনো ত্রুটি পরিলক্ষিত হলে অবশ্যই জানাবেন। সরকার স্বচ্ছতায় বিশ্বাসী।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেন প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে তিনি সজাগ দৃষ্টি রাখার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক : কবি এস.পি.সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু ও মিডিয়াকর্মী ইয়াসিন মির্জা।

সাক্ষাৎ শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সংসদ সদস্যকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন