September 27, 2026, 12:45 am
সংবাদ শিরোনাম
মুফতি জালাল উদ্দীন হেলালীকে হুমকি ও মানহানি – প্রশাসনের কাছে অভিযোগ দায়ের ছাতকে সাবেক ছাত্রলীগ নেতা ও স্বজনদের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। লন্ডনে আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ তুলে দিল নানিয়ারচর সেনা জোন গাজিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় – নিকোলাস বিশ্বাস রাউজানে পবিত্র গিয়ারবী শরীফ ও গাউছে পাকের ওরছ অনুষ্ঠিত ন্যায় বিচার – লরেন্স ডি. বিশ্বাস ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান  

হযরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক : প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার

হযরত শাহজালাল ইয়ামেনী (রহ.)-এর ৭০৭তম ওরস: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরু উপহার।

 

কবি এস.পি.সেবু সিলেট থেকে : 

আধ্যাত্মিক রাজধানী সিলেটে শুরু হতে যাচ্ছে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস মোবারক। এই মহতী উপলক্ষকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি ও উপহার হিসেবে একটি গরু পাঠানো হয়েছে।

আজ ৪ মে, সোমবার সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক মাজার কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

এ সময় সিসিক প্রশাসক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ মাজার প্রাঙ্গণে উপস্থিত থেকে উপহারটি বুঝিয়ে দেন।

আগামী ৭ ও ৮ মে দুই দিনব্যাপী এই মহাসম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওরসকে ঘিরে ইতোমধ্যেই সিলেট নগরীজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান সিলেটে আসতে শুরু করেছেন।

উপহার হস্তান্তরের পর মাজার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সিসিক প্রশাসক জানান, পবিত্র ওরস মোবারক উপলক্ষে আসা পুণ্যার্থীদের নিরাপত্তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ সব ধরনের সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি রাখছে।

হজরত শাহজালাল (রহ.)-এর পবিত্র ওরস মোবারক কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপহার সেই ঐতিহ্যের প্রতি তাঁর গভীর শ্রদ্ধারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন মাজার সংশ্লিষ্টরা।

 

(আগামী ৭ ও ৮ মে দুই দিনব্যাপী এই মহাসম্মিলন পবিত্র ওরস মোবারক ২০২৬ অনুষ্টিত হবে) 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন