July 24, 2026, 12:36 pm
সংবাদ শিরোনাম
বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন

সাইফুল ইসলাম মিয়া,বানারীপাড়া//

বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সরকারি বন্দর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।  উপলক্ষে বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, জাকির হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা পালন করবে।

এদিকে, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরাও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সকলেই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন