September 11, 2026, 11:13 am
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ

যুক্তরাজ্যে বিশ্বনাথের ইসমাইল হোসেন
সিরাজ উদ্দিনের গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ

কবি এস.পি.সেবু, সিলেট বিভাগীয় প্রতিনিধি : 

যুক্তরাজ্যের ইউনির্ভারসিটি অব লিডস থেকে ‘পলিটিক্স’ বিষয়ে প্রথম শ্রেণীতে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করেছেন ইসমাইল হোসেন সিরাজ উদ্দিন। ছোট বেলা থেকেই প্রখর মেধাবী ও নেতৃত্বের মহান নির্দশন তার চরিত্রে এবং সেটি বাস্তব প্রতিফলিতও হচ্ছে।

বাংলাদেশী বংশদ্ভূোত বিশ্বনাথী বাবা- মায়ের সন্তান ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের এ সাফল্যে স্বদেশে আত্মীয় স্বজন ও ব্রার্ডফোড বাংলা কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। ইসমাইল হোসেন সিরাজ উদ্দিন ব্রার্ডফোড শহরে পিতা – মাতার সাথে বসবাস করে আসছেন।

তিনি ছাত্র জীবনেই নির্বাচিত হয়েছিলেন, সাবেক
ব্রার্ডফোড ‘ডিসট্রিক্ট’ কাউন্সিলার, তিনি সাবেক ইউনির্ভারসিটি অব লিডস -এর ছিলেন স্টুডেন্ট প্রেসিডেন্ট, সাবেক ইগজেকইউটিভ প্রেসিডেন্ট Dixons Sixth Form. সাবেক স্টুডেন্ট লিডার Hanson Academy.
আগামী সেপ্টেম্বরে ইউ’কে গভনমেন্ট অব ডিপলোম্যাট বিভাগে চাকুরীতে যোগদান করবেন তিনি। আর এ চাকুরী তার মেধাবী হিসাবে প্রাপ্র যুক্তরাজ্য গভনমেন্ট থেকে।
এমনটিই জানাগেছে।

গত ২৪ জুলাই শুক্রবার ইসমাইল হোসেন যুক্তরাজ্যের
রীতি অনুযায়ী পিতা – মাতাকে সাথে নিয়েই ইউনির্ভারসিটি
অব লিডস থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রী গ্রহণ করেন।

ইসমাইল হোসেন সিরাজ উদ্দিন বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের মোঃ জমির উদ্দিনের জৈষ্ঠ পুত্র।
মাতা – আছমা মোছাঃ আছমা খাতুন।
জমির উদ্দিনের দুই ছেলে ও চার মেয়ে। চার মেয়েই যুক্তরাজ্যের বিভিন্ন ইউনির্ভারসিটি থেকে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রী লাভ করে।

জমির উদ্দিন দীর্ঘ কয়েক যুগ থেকে যুক্তরাজ্যে স্হায়ী ভাবে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তিনি স্বদেশে বসবাস কালে ছাত্র জীবনে সিলেট বিভাগের ছাত্র আন্দোলনের এক লড়াকু ছাত্র নেতা ছিলেন। বিশ্বনাথ তথা সিলেটের বিভিন্ন দাবী – দাওয়া আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন তিনি। যেমন, পিতা তেমনই সংগ্রামী পুত্র।

ইসমাইল হোসেন সিরাজ উদ্দিন তার এ সাফল্যে পিতা মাতা, শিক্ষক ও বোনদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের উৎসাহে সহযোগিতায় এ সাফল্য তিনি অর্জন করেছেন বলে মনে করেন। ইসমাইল হোসেন আরো বলেন, সারাটা জীবন যেন আমি মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং সত্য ও হক পথেই জীবন জীবন ধরে রাখার মহান আল্লাহর দরবারে তৌফিক চান।

এদিকে পিতা জমির উদ্দিন বলেন, এ সাফল্য শুধু আমার নয়, এটা যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটি তথা স্বদেশবাসীর। তিনি তার সন্তানের ভবিষ্যত জীবন যেন উন্নতির শিখরে আরোহণ করে এমন প্রার্থনা চান প্রিয় দেশবাসীর কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন