September 10, 2026, 9:05 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

মিরপুর মডেল থানায় এশিয়ান টিভি রিপোর্টার আটক — সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর মিরপুর মডেল থানায় সাক্ষাৎকার নিতে গিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক শিহাব উদ্দিনকে আটক করার অভিযোগ উঠেছে। সংবাদ সংগ্রহের মতো পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিককে এভাবে হয়রানি করা ও আটক করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

ঘটনাটি ঘটে ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। জানা যায়, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে থানায় যান। সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ করেই সাংবাদিক শিহাব উদ্দিনকে থানার কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন উপস্থিত অন্যান্য সাংবাদিকরা।

সাংবাদিক নেতারা জানান, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার এবং এটি পেশাগত দায়িত্বের অংশ। অথচ কর্তৃপক্ষের এমন আচরণ শুধু পেশাগত মর্যাদার অবমাননাই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে, এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সাংবাদিক নেতারা আরও বলেন,

“এ ধরনের বেআইনি হয়রানি গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন