October 25, 2026, 11:17 pm
সংবাদ শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি

​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক

​নিজস্ব প্রতিবেদক, লন্ডন:
যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগ্রামের অন্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আবুল হাশেমকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছে বৃটেন ও বাংলাদেশ কমিউনিটি।
​গত ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার লন্ডন সময় রাত ১২:১০ মিনিটে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
​জানাজা ও দাফন সম্পন্ন:
২৪ অক্টোবর শনিবার সকালে প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ব্রিকলেন সেন্ট্রাল মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্রিকলেন সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম। এতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের জনতা অংশ নেন। পরে তাঁকে লন্ডনের এটারনেল গার্ডেনস কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পুরো মৌলভীবাজারসহ নিজ জন্মস্থান ঢাকাসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
​বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক:
প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
​প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত আবুল হাশেম ছাত্রজীবন থেকেই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালি সমাজকে সংগঠিত করতে এবং দলের রাজনৈতিক কার্যক্রমে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৮ সালে যুক্তরাজ্যে ছাত্রলীগ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে প্রবাসে জনমত গঠনে তাঁর গৌরবোজ্জ্বল ভূমিকা সবসময় স্মরণে থাকবে। দেশের এই সংকটকালে তাঁর মতো অভিজ্ঞ সংগঠকের চলে যাওয়ায় আমরা একজন অভিভাবকতুল্য শুভাকাঙ্ক্ষীকে হারালাম।”
​যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক:
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খাঁন, সহ-সভাপতি হরমুজ আলী, শাহ আজিজুর রহমান, শামসুদ্দিন আহমেদ মাষ্টার, যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
​নেতৃবৃন্দ বলেন, “অধ্যাপক আবুল হাশেম ছিলেন একজন ত্যাগী, অত্যন্ত নিবেদিতপ্রাণ, বিনয়ী, শিক্ষিত ও আদর্শবান রাজনৈতিক সংগঠক। দুঃসময়ে তিনি শক্ত হাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের হাল ধরেছিলেন।”
​এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক; যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের পক্ষে সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খাঁন; যুক্তরাজ্য ছাত্রলীগ সভাপতি তামিম আহমেদ ও সাধারণ সম্পাদক নিহাল হাসান সজিব ভূইয়া; এবং ওয়েলস শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
​সংক্ষিপ্ত পরিচিতি:
অধ্যাপক আবুল হাশেম ঢাকা জেলার নবাবগঞ্জ থানার গালিবপুর ইউনিয়নের চানহাটি গ্রামের কৃতি সন্তান। দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের অধিকার আদায় এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রবাস থেকে তাঁর অবদান ছিল অনন্য। তাঁর এই অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
​সংবাদ প্রেরক:
জেসমিন মনসুর
ওয়েলস, লন্ডন, ইউকে
তারিখ: ২৪ অক্টোবর ২০২৬



আমাদের পেজ লাইক করুন