October 22, 2026, 9:43 pm
সংবাদ শিরোনাম
চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা

0-4064x3048-0-0-{}-0-12#

আলহাজ সরকার টুটুল তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের মহিষলুটি শুঁটকিপল্লিতে এবার মাছের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শুঁটকি উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই বিলের পানি আগেভাগে নেমে যাওয়ায় মাছের সরবরাহ ও দাম নিয়ে তৈরি হয়েছে নানা সংকট।

শুঁটকি ব্যবসায়ীদের দাবি, মাছের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। ফলে শুঁটকি বাজারজাত করতে গিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। অন্যদিকে, এ পেশার সঙ্গে জড়িত শ্রমিকেরাও পড়েছেন আর্থিক চাপে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পুরুষ শ্রমিকেরা দৈনিক প্রায় ৫০০ টাকা এবং নারী শ্রমিকেরা ২৫০ থেকে ৩০০ টাকা মজুরি পান। তবে মাছের উচ্চমূল্য ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শুঁটকি ব্যবসায়ীদের লাভের পরিমাণ কমে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চলনবিলের মহিষলুটি শুঁটকিপল্লি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকেরা আশা করছেন, মাছের বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে শুঁটকি উৎপাদন ও বেচাকেনায় আবারও গতি ফিরবে।



আমাদের পেজ লাইক করুন