October 24, 2026, 4:10 pm
সংবাদ শিরোনাম
সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম

সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১ জানুয়ারি ১৯৭৭ সালে মাখদুমে মিল্লাত, পীরে তরীকত হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল গফুর মাস্টার শাহ (রহ.) প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ দশক ধরে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আগামী ৩১ জানুয়ারি ২০২৭ ইংরেজি তারিখে প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার শাহজাদা, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্নিং বডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ আহসান হাবীব মাদ্দাজিল্লুহুল আলী।

সাংবাদিক মাওলানা এম. বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মুহাম্মদ জাহাঙ্গীর সিকদার এবং মুহাম্মদ করিম উদ্দিন রিজভী।

সভায় মাদ্রাসার দাখিল ১৯৮৫ ব্যাচ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে ৫০ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মাওলানা এম. বেলাল উদ্দীনকে আহ্বায়ক, মাওলানা মাছুমুর রশিদ কাদেরীকে সচিব এবং মাওলানা লুৎফর রহমানকে অর্থসচিব নির্বাচিত করা হয়।

সভায় সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন সফল ও স্মরণীয় করে তুলতে পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করেন।

পরিশেষে প্রতিষ্ঠানের আগত কার্যক্রম সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্য বিশেষ দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।



আমাদের পেজ লাইক করুন