October 21, 2026, 10:32 pm
সংবাদ শিরোনাম
টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে জামালপুরের বকশীগঞ্জে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। তাড়াশ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শ করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম শুভেচ্ছান্তে মোছাঃ ইতি সরকার স্বামী: মরহুম মিজানুর রহমান বারী সংরক্ষিত মহিলা সদস্য কাগইল ইউনিয়ন পরিষদ, গাবতলী, বগুড়া। টেকনাফ ও পালংখালীতে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার চুমুর জন্য মাথা কাঁটা -? ধিক্কার সৌদির রাজতন্ত্র -! ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান

টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে রাতের বিশেষ যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে ক্যাম্পের এ/৩ ব্লক থেকে দুজন এবং জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লক থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) ও তৌহিদ (২২)।

অভিযান-সংশ্লিষ্ট বিবরণে বলা হয়েছে, জাদিমুড়া এপিবিএন ক্যাম্প ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে এ/৩ ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ছোনা মেহের ও জামাল হোছাইনকে গ্রেপ্তার করা হয়। এরপর বাজারসংলগ্ন এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।

নথি অনুযায়ী, ছোনা মেহের ও জামাল হোছাইন টেকনাফ থানার ৯ নম্বর মামলার আসামি। মামলাটি ২০২৫ সালের ৫ মার্চ দায়ের করা হয়। মামলার জিআর নম্বর ১৫১/২০২৫। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩১৩/৩৪ ধারা উল্লেখ রয়েছে।

তৌহিদের বিরুদ্ধে জিআর মামলা নম্বর ১৭৭/২০২৩ রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রয়েছে।

অভিযান শেষে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনজনকে টেকনাফ থানার এএসআই কবিরের কাছে হস্তান্তর করা হয়।



আমাদের পেজ লাইক করুন