বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃমোঃইলিয়াস শাহ।
জামালপুরের বকশীগঞ্জে ” ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ে মহড়া দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।