November 29, 2026, 2:56 am
সংবাদ শিরোনাম
গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ৮ শিশুসহ আটক ১৫  উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজশাহীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর কমিটি গঠন জামালপুরের বকশীগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন। উখিয়া ৬৪ বিজিবি’র ইমামের ডেইল চেকপোস্ট কর্তৃক ৪২,০০,০০০/-(বিয়াল্লিশ লক্ষ) টাকা মূল্যের ১৪,০০০ (চৌদ্দ হাজার পিস ইয়াবা ও মাইক্রোবাস‘সহ চালক আটক নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির সকল থানা এবং ডিবির একযোগে সাঁড়াশি অভিযানে ১১ জন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে ৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারী পেলেন সেলাই মেশিন তাড়াশে জনসমর্থন নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন জিয়াউর রহমান জিয়া টেকনাফ ২ বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক এক বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজশাহীর বিতর্কিত ঠিকাদার মুকুল কক্সবাজারে পুলিশের হাতে গ্রেফতার

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

আত্মগোপনে থাকা রাজশাহীর আলোচিত হুন্ডি ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুলকে (৪৫) কক্সবাজারে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) ভোরে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইলিয়াস খান।

পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজশাহীতে মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুল ‘হুন্ডি মুকুল’ নামে পরিচিত। এক সময় মুদিদোকানি হলেও বর্তমানে তিনি হাজার কোটি টাকার মালিক। হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।

২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশের তৎকালীন মহাপরিদর্শকের কাছে পাঠানো প্রতিবেদনে হুন্ডি কারবারিদের একটি তালিকা দেওয়া হয়। রাজশাহীর সিন্ডিকেটের প্রধানদের তালিকায় দ্বিতীয় নম্বরে ছিল মুকুলের নাম।

সূত্র বলছে, ভারতের গরু পাচার সিন্ডিকেটের হোতা এনামুলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এনামুল এক হাজার রুপি পাঠিয়েছিলেন মুকুলের কাছে, যার অর্ধেক মুকুল আত্মসাৎ করেন বলে জনশ্রুতি রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মুকুলকে দীর্ঘদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঘণিষ্ঠ সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন।

মুকুল অবৈধ টাকাকে বৈধ করতে ঠিকাদারি ব্যবসায় নাম লেখান। রাজশাহী সিটি করপোরেশনে কয়েক বছরে প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেন তিনি। যদিও এসব প্রকল্পে লোকসান হয়েছে বলে দাবি করেন স্থানীয় ঠিকাদাররা।

সর্বশেষ গোদাগাড়ী উপজেলার একটি বালুমহালের ইজারাও বাগিয়ে নেন মুকুল। আত্মগোপনে থাকাকালেও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে রাজশাহীতে বিক্ষোভ হয়।

ওসি ইলিয়াস খান জানান, গ্রেপ্তার মুকুলকে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে কক্সবাজার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।



আমাদের পেজ লাইক করুন