September 9, 2026, 12:43 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভার স্যানিটারি বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
অভিযানে কসাইপাড়া সিএন্ডবি মোড়ে অবস্থিত মেসার্স মনিরুল স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডাইংপাড়া মোড়ে অবস্থিত মোশাররফ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন গোদাগাড়ী পৌরসভার স্যানিটারি ও ফুড সেফটি ইন্সপেক্টর মোঃ সেমাজুল হক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করে রাজশাহী জেলা পুলিশের একটি দল।
অভিযান শেষে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিপুল বিশ্বাস বলেন, জনস্বার্থে খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি থাকলে খাদ্যে ভেজাল অনেকটাই কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন