October 19, 2026, 10:34 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার চুমুর জন্য মাথা কাঁটা -? ধিক্কার সৌদির রাজতন্ত্র -! ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জিয়া সাইবার ফোর্সের সমন্বয় কমিটিতে পীরগঞ্জের সভাপতি মাহফুজুর রহমান সাতক্ষীরায় ধর্ম অবমাননার চাঞ্চল্যকর আসামি আমিনী’কে গ্রেফতার করেছে এসআরবির-৬ তাড়াশে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা পূজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-৬,প্রেস বিজ্ঞপ্তিতে- সিও নিস্তার আহমেদ সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তায় পুলিশ তাড়াশে বাড়ির টয়লেটের পেছন থেকে দুইটি গা-ঁজার গাছ উদ্ধার আওয়ামী লীগের আমলে প্রভাবশালী, পটপরিবর্তনের পর বিএনপির নেতা! ধানশাইলে ‘হাইব্রিড’ বিতর্কে কোণঠাসা তৃণমূল

তাড়াশে ১৯ মামলার কুখ্যাত গরু চোর লিটন শেখ আশুলিয়া থেকে গ্রেফতার

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ :

​সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১৯টি মামলার এজাহারভুক্ত কুখ্যাত গরু চোর মো. লিটন শেখকে (৫০) গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।
​গতকাল রাতে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন শেখ তাড়াশ পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকার মৃত তফের শেখের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, লিটন শেখ দীর্ঘদিন ধরে তাড়াশসহ আশেপাশের বিভিন্ন এলাকায় গরু চুরির সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশের একটি চৌকস দল আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, “১৯ মামলার কুখ্যাত আসামি লিটন শেখকে গতকাল রাতে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। চুরির সিন্ডিকেট ও তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
​ওসি আরও জানান, আইনগত ও আইনি প্রক্রিয়ার কার্যক্রম শেষ করে আজ দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



আমাদের পেজ লাইক করুন