June 12, 2026, 1:04 pm
সংবাদ শিরোনাম
রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের রুমায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক 

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধু

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঈদের আনন্দঘন মুহূর্ত বিষাদে পরিণত হয়েছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মধ্যে দুইজন প্রাণ হারিয়েছেন, আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন শফিকুল ইসলাম প্রিয় (৩০), পিতা মৃত উকিল আলী, এবং সাইদুল ইসলাম (৩০), পিতা আক্কেল আলী। তারা উভয়েই শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রবিবার (ঈদের দিন) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিন বন্ধু মোটরসাইকেলে করে শিমুল বাগানে যাচ্ছিলেন ঈদ উদযাপন করতে। পথে ঘাগরি শাহী ঈদগাহ মাঠের পাশে পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম প্রিয় গুরুতর আঘাতে নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সাইদুল ইসলামকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অপর বন্ধু বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং নিহত ও আহতদের প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন