February 16, 2026, 1:14 am
সংবাদ শিরোনাম
রিয়াদে ফরেন ইনভেস্টর “কে এইচ ড্রিম সার্ভিস লিমিটেডের ৫ম শাখা উদ্বোধন; লন্ডন থেকে ‘দৈনিক সোনালী সময়’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক সোহেল সরকারের শুভেচ্ছা। লন্ডন থেকে ‘দৈনিক সোনালী সময়’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদক সোহেল সরকারের শুভেচ্ছা। বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মিষ্টিমুখ, নতুন রাজনৈতিক বার্তা দিলেন আনোয়ারুল ইসলাম অগ্রিম বিজয়ী অভিনন্দন: হাসনাত আব্দুল্লাহ ও নাসিরুদ্দীন পাটোয়ারী সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিনের ভোট প্রদান ‎ ভোটের আগের রাতেই কলঙ্কিত ত্রয়োদশ নির্বাচন: জামায়াতের তৎপরতায় গণতন্ত্র চরম হুমকিতে; পিরোজপুরের ইন্দুরকানিতে ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ; ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ; তাড়াশে ধানের শীষের প্রচারনায় উপজেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত

প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান;

সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।

রিয়াদে সৌদিআরব পূর্বাঞ্চল
প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় বাথাহ হোটেল ডি-প্যালেসে।

সৌদিআরব পূর্বাঞ্চল প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোসলেহ উদ্দিন লিটন।

এসময় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য প্রদান করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী বেগমগঞ্জ উপজেলার সভাপতি গোলাম রসুল রাসেল, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কলিম উদ্দিন, আরও উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উপদেষ্টা মোবারক হোসেন, প্রবাসী সেনবাগ উপজেলার সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রবাসী কবির হাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, প্রবাসী হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাঈমূল হুদা সনেট সহ বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী,
বক্তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গনতন্ত্র পুনরুদ্ধারের বেগম খালেদা জিয়ার কর্মময় সংগ্রামী জীবনের স্মৃতিচারণ ও আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রবাসীদের পোস্টাল ভোট নিয়ে একটি গোষ্ঠী কুচক্র আপত্তিকর মেকানিজম করছে নির্বাচন কমিশন এবিষয়ে নজরদারি বাড়ানো দরকার মনে করছি। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারের নামে মহিলারা সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করে নির্বাচনের প্রচার প্রচারণা বিধি লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন
থেকে তেলাওয়াত ও জিয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ দেশ-জাতির জন্য দোয়া পরিচালনা করেন প্রবাসী সেনবাগ উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ইসমাঈল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন
Social Media Auto Publish Powered By : XYZScripts.com