July 27, 2026, 7:25 am
সংবাদ শিরোনাম
তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: ভূমিমন্ত্রী মিনু যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪টি বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিশেষ টহল বৃদ্ধি, অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি দুষ্কৃতকারী চক্র সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র দেশে প্রবেশ করানোর পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযান চলাকালে একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে আমেরিকান প্রস্তুতকৃত চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন