June 10, 2026, 2:50 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে

পবা উপজেলায় কৃষক বেশে পাচারকালে ফেন্সিডিল ও সিরাপ জব্দ

বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহীঃ

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানা এলাকায় কৃষক সেজে ফেনসিডিল পাচারকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া স্প্রে মেশিন ও ব্যাগ থেকে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ২টায় দামকুড়া থানা এলাকায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) চরমাজারদিয়া বিওপি’র একটি টহল দল এসব মাদক জব্দ করেন। বিজিবি জানায়, উত্তরপাড়া এলাকায় ধানক্ষেতের ভেতরে দীর্ঘ সময় অপেক্ষার একপর্যায়ে দেখা যায়—এক ব্যক্তি কৃষকের ছদ্মবেশে কাঁধে স্প্রে মেশিন নিয়ে জমির ভেতর দিয়ে টহল দলের দিকে এগিয়ে আসছে। সন্দেহজনকভাবে নিকটে এলে টহল দল তাকে ধরার চেষ্টা করে। এসময় সে স্প্রে মেশিন ও একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে তল্লাশি করে স্প্রে মেশিনের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগ থেকে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য এবং স্প্রে মেশিনসহ অন্যান্য মালামাল দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন