June 10, 2026, 3:38 pm
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক  লন্ডনের টিউব স্টেশনে নির্মম হামলা: ৪ কিশোর-কিশোরী গ্রেফতা দুহশুহ–কায়েমপুর সড়কের ভাঙা সেতু এখন মৃত্যুফাঁদ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের জনপ্রিয়তায় এগিয়ে আমির হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে জল্পনা তুঙ্গে

তানোরে উপজেলায় পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরি উদ্বোধন

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

৬ নভেম্বর, ২০২৫ইং বৃহস্পতিবার
মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে স্কাউটিং-এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে পাঁচ দিনব্যাপী তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের তানোর মডেল উচ্চবিদ্যালয় ও তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কাব ক্যাম্পুরী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস তানোর উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস তানোর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গোলাম রাব্বানী।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোরে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরির কমিশনার ও সহকারী শিক্ষক মতিউল ইসলাম শিশির সহ অনেকে।

বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সম্পাদক গোলাম রাব্বানী বলেন, পাঁচ দিনব্যাপী কাব ক্যাম্পুরীতে মোট ৩০টি কাব স্কাউটস্ দলের ১৮০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। যার মহা তাবু জলসা আগামী ৯ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণকারীদের বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে মেধা ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে কাব ক্যাম্পুরি আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন