June 12, 2026, 1:21 pm
সংবাদ শিরোনাম
রংপুরের নারী পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসে,এগিয়ে আসার আহ্বান আরপিএমপি কমিশনারের রুমায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২ সিরাজগঞ্জ ‎তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন মোকামতলায় জোড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। সিরাজগঞ্জ তাড়াশে অগ্নিকাণ্ডে পুরে ছাই ‘সমকাল পত্রিকা’ অফিস মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সুপার বরাবরে এলাকাবাসীর স্মারকলিপি প্রদান কোতয়ালী থানার সুইপার কলোনীতে অভিযান, গাঁজাসহ আটক মাদক কারবারি গাজীপুরে নারী গ্যারেজ মালিককে ‘মাদক ব্যবসায়ী’ সাজিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ রংপুর কোতয়ালী থানার অভিযানে টিউবওয়েল-ফ্যান ও বৈদ্যুতিক তার সহ চোর আটক 

রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সম্পাদক রিটন

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

১নভেম্বর ২০২৫ইং শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে।

নতুন কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত আংশিক কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করে তোলার মাধ্যমে দলকে শক্তিশালী করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

ঘোষিত আংশিক কমিটির তালিকা নিম্নরুপ :

সভাপতি: মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি: নজরুল হুদা, সহ-সভাপতি: আসলাম সরকার, সহ-সভাপতি: ওলিউল হক রানা, সহ-সভাপতি: এডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সহ-সভাপতি: সফিকুল ইসলাম সাফিক, সহ-সভাপতি: আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি: মুক্তার হোসেন, সহ-সভাপতি: জয়নাল আবেদিন শিবলী, সাধারণ সম্পাদক: মাহফুজুর রহমান রিটন, যুগ্ম সাধারণ সম্পাদক: বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক: রবিউল ইসলাম মিলু, ১নং সদস্য: এডভোকেট এরশাদ আলী ঈসা, ২ নং সদস্য: মো. মাইনুল আহসান (পান্না)।

বিএনপি জানিয়েছে, এই কমিটি রাজশাহী মহানগরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নতুন কমিটি ঘোষণা করা হলো বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন