March 15, 2026, 3:33 pm
সংবাদ শিরোনাম
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,মোঃ আতাউর রহমান ধারাবাহিকতায় চেয়ারম্যান হিসেবে আবুল কাশেমকে চান স্থানীয়রা রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন ফকির সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির বৈঠক সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী বটিয়াঘাটায় আইসিসিএপি প্রকল্পের সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে শিক্ষক সমাজের মিলনমেলা: দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএনপি কার্যালয় ভাঙচুর

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে সোমবার গভীর রাতে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগে পালশা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়; প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরে পালশা প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারা অফিসে রাখা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর হয় এবং অফিসের চেয়ার, আসবাব ভেঙে ফেলা হয়।

নওপাড়া ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বিএনপির নামধারী কিছু লোকই রাতের আঁধারে এই ভাঙচুর করেছে; ব্যারিস্টার রেজাউলের আয়োজন ও নেতাকর্মীর সমাগম দেখে দলীয় প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, দুষ্কৃতকারীরা বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে এই ন্যাক্কারজনক কাজ করেছে; আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং বিচার দাবি করছি।

ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুর মন্ডল বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণকারিরা কখনো তাদের ছবি ভাঙবে না; যারা করেছে তারা আওয়ামী লীগের দোসর। দ্রুত পুলিশের তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তি দাবি জানাচ্ছি।

ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম রেজা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সুবিধাভোগীরা হামলা করেছে; তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দুর্গাপুর থানার ওসি আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিতভাবে থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন