September 10, 2026, 2:32 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

তাড়াশে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ

আলহাজ্ব  সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারজনকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা হয় চারটি ড্রাম ট্রাক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোলাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী হাকিম এহসান আহম্মেদ খান।

দণ্ড পাওয়ারা হলেন- নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসহাক আলী (২৪), বড়াইগ্রাম উপজেলার সজিব সরকারের ছেলে মেহেদি হাসান (২৪) এবং একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন (২৫)।

নির্বাহী হাকিম এহসান আহম্মেদ খান বলেন, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারটি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা ও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

তবে জরিমানার টাকা জমা দিতে না পারায় প্রত্যেককে আরও ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

দণ্ড পাওয়াদের কারাগারে পাঠানোর জন্য তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর এবং জব্দ করা ড্রাম ট্রাকগুলো থানা হেফাজতে রাখা হয় বলে জানান নির্বাহী হাকিম এহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন