September 10, 2026, 2:33 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

নম্বর ওয়ার্ডে ফারুক হোসেন খানের ব্যাপক গণসংযোগ।

সাবরিনা জাহান

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন খান তাঁর নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। প্রতিদিন তিনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং তুলে ধরছেন তাঁর উন্নয়ন পরিকল্পনা।
পথসভা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি মহল্লায় মহল্লায় ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। স্থানীয় জনগণের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে তাদের সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।
প্রচারণাকালে তিনি পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড গঠন, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন।
ফারুক হোসেন খান গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তাঁর প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন—বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সদস্য হারুন রশীদ খান, গাছা থানা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজহার খন্দকার ও কামরুজ্জামান বিপ্লব, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ আলম মাস্টার এবং গাজীপুর মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বেলায়েত হোসেন।
এছাড়া বিভিন্ন পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডা. মোয়াজ্জেম হোসেন, মোঃ শওকত হোসেন, শফিউল্লাহ হাজী, জামাল হোসেন মাস্টার, বাবুল তালুকদার, কারুক হোসেন, জামান মিয়া, শাখাওয়াত হোসেন, আশিক, রাকিব মাস্টার, আলম, ইকরাম, জাহাঙ্গীরসহ আরও অনেকে।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে পুরো ওয়ার্ডজুড়ে ব্যাপক গণসংযোগের পরিবেশ সৃষ্টি হয়েছে।
ফারুক হোসেন খান আশাবাদ ব্যক্ত করে বলেন,
“এলাকার জনগণ উন্নয়নের স্বার্থে আমাকে সমর্থন জানাবেন। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করব, ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন