May 25, 2026, 1:05 pm
সংবাদ শিরোনাম
মিরেরচরে ৫০০ ফুট সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত চাউল পড়া’ খাইয়ে চুরির অপবাদ ও ফেসবুকে লাইভ করে মানহানি: সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে

তানোরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ
রাজশাহীর তানোরে মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তানোর থানার এসআই উৎপল কুমার সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (১০ এপ্রিল ২০২৪) দুপুর ১২টা ১৫ মিনিটে অভিযানটি চালানো হয়।
অভিযান চলাকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ-পশ্চিম কোণে পুকুরের পশ্চিম পাশে পাকা রাস্তা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সাজ্জাদ (৩৪) কে আটক করা হয়। তিনি তানোর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ১০০ টাকা। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০ টাকাও জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন