মিরেরচরে ৫০০ ফুট সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা
সিলেট বিভাগীয় প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার মিরেরচর ৫নং ওয়ার্ডে নির্মিত ৫০০ ফুট সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। সোমবার (২৫ মে) উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাস্তাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, “নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী রেখে যাওয়া অসমাপ্ত কাজ এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমি কাজ করে যাব।”
উদ্বোধন শেষে স্থানীয়দের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইয়াসিন আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. লিলু মিয়া, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও এম ইলিয়াস আলীর একান্ত সচিব মইনুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলী জহির, ওয়াল্ডাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মাদ কাওছার খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী উপদেষ্টা আরশ আলী রেজা, সাবেক মেম্বার ইসমাইল আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম, যুবদল নেতা সাইদুল ইসলাম রাজু, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল রেজা, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।