September 10, 2026, 3:21 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আমিন হোসেনের বিরুদ্ধে এক সাংবাদিকের সাথে অসদাচরণ, গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ দুপুর প্রায় ১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বোতলাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক আল হেদায়েতুল্লা সিদ্দিকী সুজন। অভিযোগ করা হয়েছে, অফিসে প্রবেশের পর পরিচয় দেওয়ার আগেই কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা রূঢ় আচরণ শুরু করেন।

সাংবাদিকের দাবি, অভিযুক্ত কর্মকর্তা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার উদ্যোগ নেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, একজন সরকারি কর্মচারীর এ ধরনের আচরণ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে ব্যাহত করে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি শান্তিপূর্ণভাবে দাপ্তরিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে অফিসে প্রবেশ করেছিলেন। কিন্তু আকস্মিক এমন আচরণে তিনি বিস্মিত ও বিব্রত হন। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনেন এবং লিখিত অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ ও কর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না হলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন