September 10, 2026, 4:43 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

ফুসে উঠেছে আমজনতা পীরগঞ্জে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে হাসপাতালে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের বদলীর আদেশ বাতিলের দাবীতে মঙ্গলবার হাসপাতাল চত্বরে পীরগঞ্জবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক সহ সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। নিয়ম বর্হিরভুত ভাবে ও বদলীর নীতিমালা ভঙ্গ করে অসৎ উদ্দেশ্যে এ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ কামাল আহমেদ কে রাণীশংকৈল উপজেলায় একই পদে জরুরী ভাবে বদলী করায় এলাকার আম জনতা প্রতিবাদ করা সহ ফুসে উঠেছে। জানা গেছে, ডাঃ কামাল আহমেদ প্রায় ৪ মাস পূর্বে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করেন। তিনি হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করা সহ বেশ কিছু উন্নয়ন মূলক কাজ ও রোগীদের নানামুখি সেবা নিশ্চিত করা সহ হাসপাতালকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। ঠিক সেই মহুর্তে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বিদায়ী পরিচালক প্রশাসন ডাঃ এবিএম আবু হানিফ ২০২৬ সালে ১৪ জানুয়ারী ডাঃ কামাল আহমেদ কে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী ভাবে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে বদলী করেন। অপর দিকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৫ বছর একটানা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত থাকা ও হাসপাতাল নষ্ট করার কারিগর ডাঃ আব্দুল জব্বারকে প্রায় ৪ মাস পূর্বে এ হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার জন্যে কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারকে ৫ কার্যদিবসের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে যোগদান না করলে তিনি চাকুরি থেকে অবমুক্ত হবেন বলে বদলীর প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদপ্তর উল্লেখ্য করেন। তিনি সেখানে যোগদান না করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবু জাফর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা শতভাগ ভঙ্গ করে পুনরায় গত ১৮/০১/২০২৬ইং তারিখে ডাঃ আব্দুল জব্বারকে এ হাসপাতালে যোগদান করার নির্দেশ প্রদান করেন। ডাঃ আব্দুল জব্বারের বদলীর ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর সীমাহিন অনিয়ম, দূর্নীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পীরগঞ্জবাসী মানববন্ধন কমীসূচীর আয়োজন করেন। মানবন্ধনে গণঅধিকার পরিষদের উপজেলা শীর্ষ নেতা প্রফেসর আব্দুস সোবহান, পৌর সভাপতি আলমগীর কবীর জুয়েল, বিএনপি’র নেতা রাসেল রাজ, যুবদল নেতা শরিফ সহ অন্যান্য বক্তব্য দেন। ডাঃ আব্দুল জব্বারের পদায়নের আদেশ বাতিল করা ও জনস্বার্থে ডাঃ কামাল আহমেদকে এ হাসাপাতালে বহাল রাখার জন্যে পীরগঞ্জবাসী সংশ্লিষ্ট প্রশাসনকে জোর দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন