September 9, 2026, 11:47 am
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

রংপুর-১ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মোঃ মোকারম হোসেন সুজন

সেলিম চৌধুরী
ষ্টাফ রিপোর্টার ঃ

রংপুর-১ (গংগাচড়া উপজেলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী জনাব মোঃ মোকারম হোসেন সুজন উপজেলা নির্বাহী অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ জেসমিন আক্তারের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ মোকারম হোসেন সুজন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। রংপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্যই আমি প্রার্থী হয়েছি।”

তিনি আরও বলেন, গংগাচড়া উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে তিনি অগ্রাধিকার দেবেন।
এ সময় নির্বাচনী বক্তব্য দেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের রংপুর জেলা আহ্বায়ক মোঃ শফিক নেওয়াজ জোহা। তিনি বলেন, “দেশের তরুণ সমাজ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ। এই আসনে মোকারম হোসেন সুজনের বিজয় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে থাকবে।”

উল্লেখ্য, মোঃ মোকারম হোসেন সুজন গংগাচড়া উপজেলার বড়াইবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং রংপুর-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন