May 25, 2026, 3:05 pm
সংবাদ শিরোনাম
মিরেরচরে ৫০০ ফুট সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত চাউল পড়া’ খাইয়ে চুরির অপবাদ ও ফেসবুকে লাইভ করে মানহানি: সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে

গোদাগাড়ীতে শ্রী পাট খেতুরী ধামের ব্যবস্থাপক গোবিন্দ পালকে হত্যাচেষ্টা: ধর্মীয় স্থাপনা দখলের অভিযোগ সুজন পালের বিরুদ্ধে, গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি এলাকায় ঐতিহাসিক শ্রী পাট খেতুরী ধামের ব্যবস্থাপক গোবিন্দ পালকে হত্যার চেষ্টার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সুজন পাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী পাট খেতুরী ধামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দখলচেষ্টা, হুমকি ও চাপ প্রয়োগ করে আসছিলেন অভিযুক্ত সুজন পাল। অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে ধামের ব্যবস্থাপক গোবিন্দ পালকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি তার ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা চালানো হয়।
ঘটনার সময় গোবিন্দ পাল অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা দখলের উদ্দেশ্যে ভয়ভীতি, সন্ত্রাস ও মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হচ্ছে। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত সুজন পালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গোদাগাড়ী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন