September 10, 2026, 8:20 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

ভূরুঙ্গামারীতে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানী নগরে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে ভাসানী নগরে পবিত্র কোরআন খতম, তাঁর রাজনৈতিক সংগ্রাম, অসাম্প্রদায়িক চেতনা, কৃষক-শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশ-জাতির প্রতি তাঁর অবদানের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা ভাসানীর নাতি মনিরুজ্জামান খান মনির ভাসানী সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, ভাসানী অনুসারী ইউনুছ আলী, কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান জুয়েল, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান হাফিজ, আন্ধারীঝাড় শেখ কালু মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজ্জাকুল আলম লেলিন ও রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এসএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহুরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মজলুম জননেতা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। কৃষক-শ্রমিকের অধিকার আদায়ে তাঁর আপসহীন সংগ্রাম আজও অনুপ্রেরণা হয়ে আছে। মাওলানা ভাসানীর ইতিহাস, তাঁর দেশপ্রেম, গণমানুষের অধিকার আদায়ে অবদান এবং তাঁর জীবনাদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দূর-দুরান্ত থেকে তাঁর ভক্ত, অনুসারী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয়রা সহ প্রায় তিন হাজার মানুষ মাহফিলে যোগ দেন।

রাতে তবারক বিতরণ ও তরিকত পন্থী শিল্পীদের ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন