September 9, 2026, 5:02 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

রাজশাহীতে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থনে বিক্ষোভে আগুনে দগ্ধ ছাত্রদল নেতা

বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিএনপি মনোনয়ন নিয়ে বিরোধকে কেন্দ্র করে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ চলাকালে এক ছাত্রদল নেতা দগ্ধ হয়েছেন। সোমবার বিকেলে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর তাকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষোভের একপর্যায়ে টায়ারে আগুন ধরানোর সময় আচমকা আগুন শহিদুলের শরীরে ছড়িয়ে পড়ে। তিনি দগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন ও দৌড়াতে থাকেন। পরে সহকর্মীরা দ্রুত এগিয়ে এসে তার শরীরের পোশাক খুলে আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয় সূত্র জানায়, শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে মনোনয়ন না দিয়ে বিএনপি কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে অস্থিরের সমর্থকরা মহাসড়কে বিক্ষোভে নামে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, নাসির হোসেন অস্থির এ আসনে দীর্ঘদিন ধরে দলের জন্য সংগঠনকে শক্তিশালী করেছেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অন্যকে মনোনয়ন দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।

মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন,এ আসনে মনোনয়ন পাওয়ার জন্য আমি দীর্ঘদিন মাঠে ছিলাম। দল সিদ্ধান্ত দিয়েছে, সম্মান করি। তবে সমর্থকরা ক্ষোভে বিক্ষোভ করেছে। বিক্ষোভের সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুল দুর্ঘটনায় আগুনে দগ্ধ হয়। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন