August 14, 2026, 5:56 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি গডফাদারের’ শেল্টার- ধরাছোঁয়ার বাইরে শাহীন, যুবসমাজ এর ভবিষ্যত নিয়ে আতঙ্কে স্থানীয়রা। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত এসএসসি ফলে সাফল্য-হতাশার মিশ্র চিত্র: পাস ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, ফেল প্রায় ৭ লাখ তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে। তাড়াশ থানার নতুন ওসি হিসেবে মোঃ ইমাম জাফরের যোগদান, অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য প্রতিবাদ ও নিন্দা তাওহীদ হেযবুতের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে আওয়ামী লীগ নেতার নাতি, ক্ষুব্ধ স্থানীয় বিএনপি আমছুর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাদিক আখতার আহত

সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেল্লাল হোসেন বাবু, সহকারী বার্তা সম্পাদক:  নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর জেলার সিংড়া থানাধীন ৫ নম্বর চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রৌধী এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল।

অভিযানকালে জনৈক নিয়াজ আলীর বসতবাড়ির পেছনে তুহিন আলীর পিতা মো. আনোয়ার হোসেনের ভিটায় ঘাসের জমিতে অভিযান চালানো হয়। এ সময় তুহিন আলীকে গ্রেপ্তার করা হয়।পরে তার হেফাজত থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন,

মোঃ তুহিন আলী (২৬), পিতা মোঃআনোয়ার হোসেন, মাতা মোছাঃ মনিরা বেগম, সাং—রৌধী, থানা—সিংড়া, জেলা—নাটোর।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার তুহিন আলী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ এবং মাদকসেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে র‍্যাবের কাছে তথ্য রয়েছে।

র‍্যাব-৫ জানায়, “দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সিংড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।”

র‍্যাব আরও জানায়, জব্দ করা গাঁজার বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার তুহিন আলীর বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-৫।

র‌্যাব-৫ সিপিসি-২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন