September 12, 2026, 8:15 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী থেকে র‍্যাব-৫ অভিযান চালিয়ে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাসিবুল হাসান হাসিব (২৭)। তিনি ময়মনসিংহ জেলার কাশার জেলরোডের বাসিন্দা।

র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হাসিব সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ীর মাদারপুর এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে দলটি গত রাতে (রাত দেড়টার দিকে) অভিযান পরিচালনা করে হাসিবকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁর দেহ তল্লাশি করে মোট ৩৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও, বিক্রয় ও পরিমাপের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিন এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজের পেশার আড়ালে ছদ্মবেশে মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয় করে আসছিলেন। তিনি হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৫ নিয়মিতভাবে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন