September 10, 2026, 9:49 pm
সংবাদ শিরোনাম
সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে ডিজিটাল ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের কঠোর অবস্থান: টোক ইউনিয়ন ভূমি অফিসের অনুকরণীয় উদ্যোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাদিউজ্জামান রুবেলের

তাড়াশে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের একজন আত্মহত্যা করেছেন ।

শনিবার ( ৩০ আগস্ট ) ভোর সাড়ে ৬ টার দিকে তাড়াশ পৌর উত্তর ওবদাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান
বিষয়টি নিশ্চিত করেছেন।

মজনু পারভেজ তাড়াশ পৌর শহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।

জানা গেছে, মজনু পারভেজ ২৫ বছর পূর্বে পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসাড়া
গ্রামের রোকসানা খাতুনকে। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে ওভাবের তাড়নায় উভয়ের মধ্যে  ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ৩ মাস আগে রোকসানা খাতুন ছেলে মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যায়। অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও রোকসানা খাতুনকে
আনতে ব্যর্থ হয় মজনু পারভেজ। ৭ দিন আগে রোকসানা খাতুন  স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন মজনু পারভেজকে বিষয়টি অবগত করেনি।

গতকাল বিকালে ডাক পিয়ন বাসায় এসে ডিভোর্স লেটার চিঠি বাড়িতে দিয়ে গেলে। এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগতেন। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে তার নিজ ঘরের মধ্যে মজনু পারভেজের মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ  (ওসি)  মো. জিয়াউর রহমান জানান,  মজনু পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন