July 25, 2026, 8:45 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিনোদনপুর গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে বাড়িতে ঢুকে জনতার হাতে চোর আটক

আলহাজ্ব সরকার টুটুল সিরাজগঞ্জ তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিনোদনপুর গ্রামে বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে বাড়িতে ঢুকে জনতার হাতে চোর আটক।আজ সোমবার(২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদনপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে চুরি করতে এসে জনতার হাতে আটক হয় চোর। আটককৃত চোর নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে বিনোদনপুর গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর।  ইতোমধ্যে সানোয়ার হোসেন  বাড়িতে এসে দেখে বাড়ির বাহিরের গেটের তালা খোলা, ভিরতে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে চোর দৌড়ে পালানোর চেষ্টা করে। তার পিছনে ধাওয়া করে স্থানীয় নয়ন চোরকে আটক করে। পরে দড়ি দিয়ে গাছে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে চোরকে নিয়ে থানায় যায়।মামলার টাকা জোগানোর চেষ্টায় জনতার হাতে চোর আটক

সানোয়ার হোসেন জানায়, চোরের পিছনে ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছি। তাকে কোন নির্যাতন বা মার পিট করা হয়নি। চুরি করার অপরাধে তাকে আইনের কাছে সোপর্দ করলাম। তাকে দুইঘন্টা গাছে বেধে রেখা হয়েছিল। পরে পুলিশ এসে থানায় নিয়ে যায়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, চুরির অপরাধে  আটককৃত চোরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন