May 25, 2026, 3:02 pm
সংবাদ শিরোনাম
মিরেরচরে ৫০০ ফুট সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত চাউল পড়া’ খাইয়ে চুরির অপবাদ ও ফেসবুকে লাইভ করে মানহানি: সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলা চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটেমাটি ছাড়া সিরাজগঞ্জ তাড়াশ-রায়গঞ্জ থেকে মাদক নির্মূল করতে জীবন গেলেও যাবে: এমপি আয়নুল হক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন রিয়াদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শীর্ষক আলোচনা সভা; বিশ্বনাথে সংরক্ষিত নারী এমপি মাহফুজা সিদ্দিকা হান্নানের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত উপজেলা ভূমি অফিসের বরাদ্দকৃত জায়গা দখল করে নিল ডিসি অফিসের নাজির এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে

তাড়াশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার

আলহাজ্ব সরকার টুটুল স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জের তাড়াশে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে প্রতিষ্ঠানের গাছ কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক মো রফিকুল ইসলাম।

 

অভিযুক্তরা হলেন উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম ও মাদ্রাসার নিরাপত্তা প্রহরী মো. হাসিনুর রহমান।

ভুক্তভোগী দৈনিক দিনকাল পত্রিকার তাড়াশ প্রতিনিধি।

 

জানা গেছে, সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে তাড়াশ পৌর এলাকার উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসায় অবৈধ ভাবে গাছ কাটার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম ও নিরাপত্তা প্রহরী হাসিনুর রহমান উত্তেজিত হয়ে দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলামকে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হয়। মারধরের চেষ্টা করে মোবাইল ফোন কেরে নিয়ে লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।

 

এ বিষয়ে সাংবাদিক মো. রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক ও নিরাপত্তা কর্মী আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক মো.নজরুল ইসলামকে ফোন করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে উলিপুর পাঁচান দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান বলেন, বিষয়টি সাংবাদিকদের সাথে আলোচনা করে মিমাংসা করার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন