September 11, 2026, 5:20 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

তাড়াশে রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট-বেড়খালী সড়কে গাছ ফেলে অবরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে রাস্তার উপর বড় গাছ ফেলে ডাকাতি করে দুর্বৃত্তরা। স্থানীয় কয়েকজন পথচারী ও যানবাহন চালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত এলাকাবাসীকে খবর দেয়।

 

স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ডাকাতির চেষ্টা নস্যাৎ করে দেয়। এরপর রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল জোরদারের পাশাপাশি ওই রাস্তায় ল্যাম্পপোস্টের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

 

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

তিনি আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন