July 25, 2026, 8:43 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

সদরঘাটে বিএনপির ছত্রছায়ায় চাঁদাবাজি ও সন্ত্রাসের নিয়ন্ত্রক “নুরু”

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম, সদরঘাট: এক সময় অস্ত্রধারী ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত নুরু বর্তমানে নিজেকে পরিচয় দিচ্ছে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে। রাজনৈতিক ম্যান্ডেট পরিবর্তনের পরও তার অপরাধমূলক কর্মকাণ্ডে কোনো ভাটা পড়েনি। বরং বিএনপির নাম ব্যবহার করে সে এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জুয়ার আসর পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নুরু পূর্বে আওয়ামী লীগপন্থী ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ধারালো অস্ত্রসহ একাধিক ছবি ভাইরাল হয়, যা তার আগের সহিংস ভূমিকাকে তুলে ধরে। রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পরও তার অপরাধপ্রবণতা অব্যাহত রয়েছে, তবে এবার বিএনপির ছায়াতলে থেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত না গেলেও নুরু চট্টগ্রাম কমার্স কলেজে বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র রাজনীতির নামে সে মূলত এলাকায় চাঁদাবাজির একটি বড় সিন্ডিকেট চালায়। নির্মাণ প্রকল্প, পরিবহন খাত এবং অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে সে।

একজন স্থানীয় প্রবীণ নাগরিক বলেন, “নুরু এক সময় ছাত্রলীগের ছত্রছায়ায় দাপট দেখাত, এখন বিএনপির নাম ব্যবহার করে আরও ভয়ংকর রূপ নিয়েছে। সন্ত্রাস, ভীতি ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে সদরঘাটজুড়ে সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।”

সম্প্রতি একটি কনস্ট্রাকশন কোম্পানির কাছে চাঁদা দাবির অডিও রেকর্ড ফাঁস হলে বিষয়টি আবারো জনসচেতনায় উঠে আসে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন