September 12, 2026, 7:12 pm
সংবাদ শিরোনাম
নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি কমলগঞ্জে পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আয়োজন সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের BNP Leader Rahmatullah Falls Ill, Seeks Prayers from the Nation বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ফিজিওথেরাপি সেবার মানোন্নয়ন ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ বাস্তবায়নের দাবি বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানারআপ নোয়াখালী রয়্যালস  বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান রাহমাতুল্লিল আলামিন নবী সাঃ এর শুভাগমনের খুশিতে রিয়াদ আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৬ হাজার কেজি চাল উদ্ধার, আটক ৮

(আলহাজ্ব সরকার টুটুল স্টাফ রিপোর্টার)
সিরাজগঞ্জের সদর ও রায়গঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ সরকারি ন্যায্যমূল্যের চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮ টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মোট ১৬ হাজার কেজি চাল উদ্ধার করা হয়।৮
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্প এবং নিমগাছি আর্মি ক্যাম্প থেকে দুটি পৃথক পেট্রোল টিম অভিযানে অংশ নেয়। সদর উপজেলার মালসাপাড়া এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে প্রায় ১০ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু এবং সদর থানার পুলিশের সদস্যরা। অভিযানে অবৈধভাবে মজুদ করা চালের গুদামের মালিক মোঃ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়৷
অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় চালানো অভিযানে প্রায় ৬ হাজার কেজি চাল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। তারা হলেন- মোঃ মাহফুজ হোসেন, মোঃ শাকিল হোসেন, মোঃ রাজু, মোঃ শরিফ হোসেন, মোঃ আলমগীর হোসেন, জাকির হোসেন এবং মোঃ সাইফুল।
আটককৃতদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিরাজগঞ্জ সেনা অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুনায়েদ বিন কবির বলেন, জেলার বিভিন্ন স্থানে গোপনে মজুত করে রাখা সরকারি ন্যায্যমূল্যের চাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। গরিব ও অসহায় মানুষের প্রাপ্য এসব ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত করে। এরপর অসাধু ব্যবসায়ীরা বেশি দামে অন্যত্র বিক্রি করেন৷ এধরণের কাজ করা সবাইকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন