July 25, 2026, 10:11 pm
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত জাকির হোসেন লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত বিশ্বনাথে বাজার মনিটরিংয়ে প্রশাসনের ঢিলেঢালা ভাব, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে বিশ্বনাথের সামিউলের উচ্চতর ডিগ্রি লাভ বিশ্বনাথে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপিত Chhatak Celebrates as Zahra Abedin Secures Talentpool Scholarship

তাড়াশে টহল পুলিশের গাড়িতে ধাক্কা, আহত ২ এসআই

সিরাজগঞ্জের তাড়াশে টহলরত পুলিশের ওপর দুষ্কৃতকারীদের নিক্ষেপ করা ইটপাটকেলে পুলিশের দুই এসআই আহত হন। এ সময় ট্রাকযোগে দুষ্কৃতকারীরা পুলিশ ও জনতার ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় পুলিশের অপর টহল দলের পিকআপভ্যানে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটির সামনের অংশের বাম্পার ও হেডলাইটসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে তিনটায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে খালকুলা নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আলমগীর হোসেন ও এসআই শাহ আলম। তাদের তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনাসহ তাড়াশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র জানায়, ট্রাক নিয়ে ৫/৭ জনের একদল দুষ্কৃতকারী আজ বৃহস্পতিবার গভীর রাতে তাড়াশ উপজেলার নওগাঁ হাটে প্রবেশ করে। সেখানে বাজারে দায়িত্বরত লোকজনের সন্দেহ হলে তারা তাড়াশের স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্থানীয়রা জোটবদ্ধ হয়ে ট্রাকে অবস্থানরত লোকজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তাদের ওপর ইট টুকরা নিপেক্ষ করে মাজার রোড ধরে ট্রাক নিয়ে দ্রুত খালকুলা হাইওয়ের দিকে যাওয়ার চেষ্টা করে।

এ ঘটনা তারা পুলিশকে জানালে, নওগাঁ ইউনিয়নে মোটরসাইকেলে পুলিশের একটি টহল দল ট্রাকের পেছনে ধাওয়া দিয়ে রোস্তম মোড়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করেন।

দুষ্কৃতকারীরা তাদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করলে মোটরসাইকেলে অবস্থানরত তাড়াশ থানা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন ও এসআই মো. শাহ আলম আহত হন। এ সময় ট্রাকটি পুলিশের মোটরসাইকেল চাপা দেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে দ্রুত গতিতে খালকুলা হাইওয়েতে ওঠার চেষ্টা করে। সেখানে অবস্থানরত পুলিশের অপর টহলপার্টি বাধা দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের  পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে বনপাড়ার দিকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশের কেউ আহত হয়নি।

তাড়াশ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, তারা ট্রাকটি সনাক্ত করতে কাছিকাটা টোলপ্লাজার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন