October 25, 2026, 6:45 pm
সংবাদ শিরোনাম
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি

বাঁশখালীতে আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত;

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলা-এ আইন শৃঙ্খলা কমিটি ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এমপি।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মাদক ও সন্ত্রাসবিরোধী পদক্ষেপ এবং মানব পাচার প্রতিরোধে চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বিগত মাসের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত দেন।
সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা-এর আওতাধীন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা জহিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানব পাচারের মতো অপরাধ নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ বাঁশখালী গড়ে তোলার আহ্বান জানান।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়মিত সভা আইনশৃঙ্খলা রক্ষা ও মানব পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।



আমাদের পেজ লাইক করুন