October 25, 2026, 2:24 pm
সংবাদ শিরোনাম
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল

বদলগাছীতে দিগন্তজুড়ে সরিষা ক্ষেত, মৌমাছির গুঞ্জনে মধু বিপ্লবের সম্ভাবনা !

নওগাঁর বদলগাছী উপজেলার দিগন্তজুড়ে এখন হলুদ সরিষার ক্ষেত। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো পড়তেই ঝলমল করছে বিস্তীর্ণ মাঠ। এই সরিষা এখন শুধু তেল উৎপাদনের ফসল নয়, হয়ে উঠেছে মধু চাষের নতুন সম্ভাবনার উৎস।

সরিষার ফুলের টানে হাজারো মৌমাছি ভিড় করছে এসব ক্ষেতে। সেই সুযোগ কাজে লাগিয়ে কৃষকেরা সরিষা ক্ষেতে স্থাপন করেছেন মৌ বক্স। এতে একদিকে সরিষার পরাগায়ন ভালো হচ্ছে, অন্যদিকে উৎপাদিত হচ্ছে মানসম্মত ও সুগন্ধি মধু।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বদলগাছীতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৭৬০ হেক্টর জমি। কিন্তু কৃষকদের আগ্রহ ও অনুকূল আবহাওয়ার কারণে তা ছাড়িয়ে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।

সরিষা চাষ বাড়ার সঙ্গে সঙ্গে মধু চাষেও আগ্রহ বেড়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫ থেকে ২০ জন মৌচাষী সরিষা ক্ষেতে মৌ বক্স স্থাপন করেছেন। এতে স্বল্প খরচে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন তারা।

বিলাশবাড়ী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৌচাষী আব্দুর রউফ বলেন, “সরিষা ফুল থাকলে মৌমাছি ভালো থাকে। এতে মধু ও সরিষা—দুটোতেই ভালো ফলন হয়।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবছর সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। সরিষা ও মধুর এই সমন্বয় কৃষকের আয় বাড়াচ্ছে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করছে।

মৌমাছির গুঞ্জনে সরিষা ক্ষেত যেন ফিরিয়ে এনেছে প্রাণের স্পন্দন। বদলগাছীতে সরিষা ও মধুর এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে তৈরি করছে নতুন সম্ভাবনা।



আমাদের পেজ লাইক করুন