October 15, 2026, 10:09 pm
সংবাদ শিরোনাম
তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস: প্রান্তিক নারীর অধিকার ও শেখ হাসিনার নেতৃত্বের স্মরণে মহিউদ্দিন জীবন আহ্বায়ক , ওসমান গণীকে সচিব করে রাউজান বিদ্যােৎসাহী স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত সভাপতি ইশতেখার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক এনামুল হক; বিভিন্ন পদে দায়িত্ব পেলেন ৮১ নেতা-কর্মী লন্ডনে যেন একখণ্ড সিলেট: গ্রেটার সিলেট কমিউনিটির মহা সম্মেলনে চার শতাধিক ডেলিগেটের মিলনমেলা তাড়াশে সংবাদ প্রকাশের পর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তানজিলের ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোন ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান বকশীগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে তাড়াশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

তাড়াশে ৭০ বস্তা সার জব্দ, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

0-4064x3048-0-0-{}-0-12#

আলহাজ্ব  সরকার টুটুল তাড়াশ প্রতিনিধি :

​সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে বাইরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০ বস্তা সরকারি সার আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।
​বৃহস্পতিবার বিকেলে তাড়াশ সদরের জিকেএস হাসপাতালের সামনে ভ্যানে করে সারগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তা আটক করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, টিএসপি ২০ বস্তা এবং ড্যাপ ৫০ বস্তা সার ৪টি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং সার পরিবহনের ভাউচারে অসঙ্গতি দেখতে পান।
​পরে এ ঘটনায় নিয়মনীতি বহির্ভূতভাবে উপজেলার বাইরে সার বিক্রির উদ্দেশ্যে নেওয়ার অপরাধে সার ডিলার আমজাদ হোসেন আন্জুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, জব্দকৃত সারগুলো পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করে সেই বিক্রয়লব্ধ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। ডিলার আমজাদ হোসেন আন্জু তাড়াশ সদরের ডিলার হয়েও নিজ এলাকার বাইরে সার বিক্রির চেষ্টা করায় তার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।



আমাদের পেজ লাইক করুন