October 25, 2026, 9:47 am
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। চলনবিল মহিষলুটিতে শুঁটকির বাজারে চড়া দাম, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা নাফ নদীতে ৫০ হাজার ইয়াবা রেখে পালালো কারবারিরা টেকনাফে রাতে এপিবিএন-পুলিশের অভিযান, গ্রেপ্তার তিন পলাতক আসামি বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক বেলাল বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে

তাড়াশ থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম

আলহাজ্ব সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ থানা পরিদর্শন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে সময় থানার ব্যারাক, ডিউটি অফিসারের কক্ষ, অস্ত্রাগার, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কসহ বিভিন্ন শেরেস্তা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এর আগে তিনি থানায় আগমনের সাথে সাথেই জেলা প্রশাসক মহোদয়কে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসক মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এ.জেড. এম নাহিদ হোসেন, তাড়াশ থানার (ওসি) তদন্ত রূপকর প্রমুখ।



আমাদের পেজ লাইক করুন