October 28, 2026, 4:23 am
সংবাদ শিরোনাম
কবি আবুল বশর আনসারীর লেখনী নতুন প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে: চিত্রনায়ক হেলাল খান সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে হোয়াইক্যং ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ মোজাম্মেল হক সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, চার ঘণ্টায় সেবা ২৩২ জনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক সাংবাদিক এম বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা বকশীগঞ্জে কাবেরী ৫০ জাত ভুট্টার মোড়ক উন্মোচন। বকশীগঞ্জে আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত।

তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ

‎নিজস্ব প্রতিবেদকঃ

‎কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে তরজুমানুল কুরআন ইনস্টিটিউট পরিচালিত অপরিহার্য কোরআনী শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন

মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মাদদ সালমান।
‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউট এর সভাপতি, মাওলানা আব্দুস সাত্তার হামিদী। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান
পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ড.মাাওলানা শহীদুল ইসলাম ফারুকী, বাইতুস সালাম জামে মসজিদ কমপ্লেক্স এর পরিচালক মুফতি সাইফুজ্জামান, দারুল উলুম ইব্রাহিমিয়া মাদ্রাসার পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াস,কালশী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ নোমানী, বাইতুন নূর জামে মসজিদের খতিব মুফতি আবু সালেহ মোহাম্মদউল্লাহ ,বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি ওজায়ের, মাওলানা এ জে এম মহিউদ্দিন , মাওলানা ফয়সাল আহমেদ জাকারিয়া। সহযোগী আয়োজক রহমত ই খোদা, এডভোকেট হাবিবুর রহমান, আলাউদ্দিন, মাসুদুল ইসলাম, এবং রায়হান ফাউন্ডেশন এর পরিচালক এ. এম. এম. নওশাদ এহসান।

মুফতি ফজলুল করিম ও মিযানুর রহমান জামীলের সঞ্চালনায় রাজধানীর মিরপুর ১২ নাম্বার , ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় “অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ করা হয় ”।
‎
‎ইনস্টিটিউটটি প্রতিষ্ঠালগ্ন থেকে কোরআনের সহজ, হৃদয়গ্রাহী ও সৃজনশীল শিক্ষার মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। অল্প সময়ে সারা দেশে এর কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি বিনামূল্যে (ফ্রি) কুরআন ও নামায শিক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কোর্স চালু করেছে। এর মাধ্যমে ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী অর্থসহ কুরআন শিক্ষা ও বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। দেশব্যাপী সার্বজনীন মুসলমানের মাঝে তাদের এ আহ্বান ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।
‎
‎অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “কুরআনের শিক্ষা ও এর অর্থ বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সমাজে নৈতিকতা, ন্যায়বিচার, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ কুরআনের দিকনির্দেশনা অনুসরণ করা।”
‎তাঁরা তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কার্যক্রম দেশব্যাপী কুরআন শেখার নবজাগরণ সৃষ্টি করবে, তরুণ প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হবে। অবক্ষয় সমাজকে ইনসাফভিত্তিক সমাজে পরিণত করতে এ ধরণের কার্যক্রম অবশ্যই গুরুত্বপূর্ণ।”
‎
‎অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—
‎তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের পরিচালক মুফতী আব্দুল্লাহ শিবলী। তিনি তাঁর বক্তব্যে বলেন,
‎ “আমাদের লক্ষ্য—প্রত্যেক মুসলমান যেন বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের পাশাপাশি অর্থসহ কুরআন পড়ে, বোঝে এবং জীবনে তা বাস্তবায়ন করার প্রয়াস চালায়। তরজুমানুল কুরআন ইনস্টিটিউট সেই মহৎ উদ্দেশ্যেই কাজ করছে। কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের প্রতিজ্ঞা ও অঙ্গীকার।”
‎শেষে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অর্থসহ ৫০০ কপি পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।
‎অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থী। ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ এলাকাবাসীর মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে । সবাই এমন উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।



আমাদের পেজ লাইক করুন